চাঁদপুরের ফরিদগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবীতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
৭ সেপ্টেম্বর রবিবার সকালে পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব জয়শ্রী বটগাছ সংলংগ্ন খালপাড় থেকে সরকারি প্রাথমকি বিদ্যালয় পর্যন্ত সড়কটি সংস্কারের দাবীতে প্রতিবাদ করেন তারা।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবী, চলাচলের এই একমাত্র সড়ক তাদের। নেই বিকল্প কোন পথও। এর কারনে বর্ষায় স্কুলে যেতে হলে শিক্ষার্থীসহ অন্যদের ব্যাবহার করতে হয় বাঁশের সাঁকু। বৃষ্টি হলে হাটু পরিমান পানি পেরিয়ে যেতে হয় শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি বৃৃদ্ধি পাচ্ছে।
পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনছুর মাস্টার বলেন, এই রাস্তা সংস্কার না হওয়ায় প্রতিবছরে নানা ভোগান্তিতে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে শিক্ষকের কোটা খালি থাকালেও সড়কের কারনে কোন শিক্ষক আসতেও চাননা এই বিদ্যালয়ে। তাই সংশ্লিষ্টরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা করছি।
এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদলেন সহ-সভাপতি আবুল বাশার সোহেল, ওয়ার্ড বিএনপি নেতা ইয়াছিন বেপারী, নূরুননবী বেপারী, নূরে আলম, মামুন, সিরাজ বেপারী, আমির হোসেনসহ স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী।
পড়ুন: পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ক্ষেতলালে জশনে জুলুস ও দাওয়াতী র্যালী অনুষ্ঠিত
দেখুন: ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম
ইম/


