২০/০২/২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে পাহাড় কাটার দায়ে দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা

রাঙামাটির লংগদু উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন- মো. রহিম ও মনির হোসেন। তারা দুইজনই লংগদু উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন বলেন, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন