একাধিকবার মাছ চুরি করায় মাছ চাষি আরিফ প্রতিবাদ করে বিচার চেয়েছিলেন গ্রামের মাতাব্বরদের কাছে। এর জেরে গত রাতে ১ বিঘা পুকুরে বিষ ঢেলে প্রায় দেড় লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত মাছ চাষী বিরাবোর বাসিন্দা হযরত আলীর ছেলে মোঃ আরিফ মিয়া (৩৫) জানান, বিরাব সাকিনস্থ পানাউল্লাহ দোকান সংলগ্ন ০১ (এক) বিঘা জমির উপর রুই, কাতল, পেলাপিয়া, পুটি ইত্যাদি সহ রেনু মাছের খামার দিয়া ব্যবসা করে আসছিলেন। বেশ কিছু দিন ধরে একই এলাকার কামরুলের ছেলে ও তার পিতা কামরুল, মোঃ শাওন (২৬), পিতা- মোঃ কামরুল (৫৫) বিভিন্ন সময় পুকুর থেকে মাছ চুরি করতো। বিষয়টি জেনে মাছ নিতে নিষেধ করলে কামরুল গং ভয়ভীতি দেখিয়ে আসছে। একপর্যায় তাদের অপ কর্মকান্ডের প্রতিবাদে স্থানীয় গণ্যমান্যদের কাছে সালিশ বৈঠক করা হয়।
এর জেরেই গত ৮ সেপ্টেম্বর রাতে যে কোন সময় উক্ত বিবাদীগন পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ কররে সব মাছ নিধন করে আনুমানিক ১ লাখ ৫০ হাজার -টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত কামরুলদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের সাথে কথা বলা যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসআই ফরহাদকে পাঠিয়েছি। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
পড়ুন: নিষ্ফল অভিযান, প্লাস্টিক বস্তায় চাল বিক্রি থামছেনা
দেখুন: জীবিত হওয়ার আশায় স্ত্রীর ম*রদেহের সঙ্গে ৬ দিন বাস
ইম/


