33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ আবারো গ্রেপ্তার

দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে,রশিদের বিরুদ্ধে মডেল থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। এছাড়া তিনি উনিশটা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন নাগরিক টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করে বলেন,আকিজ গ্রুপের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মডেল থানায় আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও ২০২৪ সালের ১৬ নভেম্বর প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন পর তিনি জামিনে বের হয়ে আসেন। এছাড়া চলিত বছরের ৯ এপ্রিল আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

প্রসঙ্গত, আব্দুর রশিদ দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। ঋণখেলাপির অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশের বেশ কয়েকটি ব্যাংকের দায়ের করা মামলা চলমান রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন :এনসিপির কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি অনু‌মোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন