24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

জয়পুরহাটে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর শিক্ষাবৃত্তির জন্য মোট আবেদন করেছিলেন ১২১ জন শিক্ষার্থী। যাচাই-বাছাই শেষে ১১৩ জনকে যোগ্য ও ৮ জনকে অযোগ্য ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের মাঝে মোট ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

পড়ুন: পানছড়ির রেজামনি পাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে সেনাপ্রধান

দেখুন: ইরানকে দুই দিক থেকে ঘিরে ফেলল ইসরাইল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন