গাইবান্ধার তুলশীঘাটে বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। নিহত রিপন মিয়া (২২) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মিজা সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।
রবিবার রাত সাড়ে ১১ টার গাইবান্ধা -পলাশবাড়ী আঞ্চলিক সড়কের এ দুর্ঘনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাতে তুলশীঘাটের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার পার্শ্বে দাঁড় করা ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। গাইবান্ধা টামিনাল থেকে ছেড়ে আসা কাজী লাইন বাস দাঁড়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে রিপন মিয়া নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আরও তিন শ্রমিক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য আঞ্চলিক সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার উপরিদর্শক ( এস আই) আব্দুল আলিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছেএবং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়া বাসটি গাইবান্ধা সদর থানায় আটক রয়েছে।
পড়ুন: গাইবান্ধায় মহাসড়কের পাশে যুবকের লাশ উদ্ধার
এস/


