২৫/০২/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়নব বিবি (৪৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর ) ভোর রাতে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জয়নব বিবি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আইয়ুব আলীর মেয়ে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৫ জন।

বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪২ জন বেতাগী ৪, বামনা ১, আমতলী ১, পাথরঘাটায় ৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৬ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ৬৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৫৭৫ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৯ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়াও ঢাকা বরিশাল বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৮ জন এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, গত কিছুদিন আগে বরগুনায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসছিলো, এখন আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। এতে চলতি মাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তবে সেপ্টেম্বর মাস শেষ হলে হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে।

পড়ুন: ভাঙ্গায় বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ

দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন