মৌলভীবাজারে বাংলাশে প্রেস কাউন্সিলের সনদ পেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। দিনব্যাপি কর্মশালা শেষে তাকে এ প্রেস সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম এর কাছ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজন হোসেন তৌফিক এই সনদ গ্রহণ করেন।
মৌলভীবাজারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। মৌলভীবাজার সার্কিট হাইজের কনফারেন্স রুমে ১৩ সেপ্টেম্বর আয়োজিত এই কর্মশালায় সহযোগিতা করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: শাহীনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। রিসোর্স পার্সনের বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর।
অপসাংবাদিকতা প্রতিরোধে আয়োজিত এই কর্মশালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলার আসামি সাংবাদিক, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (সাংবাদিক), টেম্পু বাস স্ট্যান্ড (সাংবাদিক) সহ বিগত সময়ের আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগি সাংবাদিকদের বেশ কয়েকজন।
কর্মশালা শেষে তাঁদের হাতে প্রেস কাউন্সিলের সনদ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, সারা জেলায় তীব্র আলোচনা-সমালোচনা ও ঝড় ওঠে, প্রশ্ন ওঠে ওই কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ বাকিরা কিভাবে আমন্ত্রণ পেয়েছেন, কারা তাঁদেরকে পিছন থেকে এখনও আশ্রয়-প্রশ্রয় দিয়ে সহযোগিতা করছেন, এ জেলার বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন ছড়ায়। এসব প্রতিবাদের তুপে পরে পুলিশ রাতে ছাত্রলীগ নেতা রাজন হোসেন তৌফিককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলার এজাহার ভুক্ত আসামি।
ওই কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ বাকিরা কিভাবে অংশ নিলেন এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা মো: আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে, তিনি জানান- সাংবাদিকদের তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন, জেলা প্রশাসকের সরাসরি নির্দেশে।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন: ভাঙ্গায় বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ
দেখুন:বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর
ইম/


