১৭/০২/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
21 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এনআইডি আইন বাতিলসহ ৫ দফা সুপারিশ ইসি কর্মকর্তাদের

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিলসহ পাঁচ দফা সুপারিশ করেছে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। সেই সঙ্গে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ ও দ্রুততম সময়ে জারি করার কথাও বলেছেন কর্মকর্তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এসব সুপারিশ তুলে ধরেন তারা।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের ৫ দফা সুপারিশ তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

সুপারিশগুলো হলো– নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত সময়ে জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান; পদসৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ; জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট ন্যস্তকরণ।

বিজ্ঞাপন

পড়ুন: হারিয়ে যাওয়া এনআইডি তুলতে আর জিডি করতে হবে না

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন