নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
মুড়লি ইমাম বাড়ি কার্যকরী কমিটির তত্ত্বাবধানে এবং ইনকিলাব এ মাহদী মিশন, যশোরের উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।
আজ সকাল ১১টায় ঝিকরগাছার বেজিয়াতলা বাজারে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে মুসলিম জাতির মধ্যে বিভক্তির মূল কারণ হচ্ছে পবিত্র কোরআনের নির্দেশ অমান্য করা। তিনি বলেন, “যেখানে কোরআন ইহুদি ও নাসারাদের সঙ্গে বন্ধুত্ব না করতে বলেছে, সেখানে আমরা দেখছি বড় বড় মুসলিম দেশগুলো নিজেদের স্বার্থের জন্য তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে অন্য মুসলিম ভাইদের ওপর নির্যাতন চালাতে সাহায্য করছে।” তিনি ফিলিস্তিন, গাজা, আফগানিস্তান, সিরিয়া, ও ইরাকের উদাহরণ টেনে বলেন, ইহুদি ও তাদের দোসর আমেরিকা ইসলামের দুশমন। তারা মুসলিম নিধনে ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, “খায়বর যুদ্ধের পর থেকেই ইহুদিরা হযরত আলীর পরিবারের প্রতি বিশেষ নজর রেখেছিল। তাই তারা আজও বলে, আমরা খায়বরকে ভুলিনি।” তিনি বলেন, গাদীর দিবসের ঐশী ভাষণ সম্পর্কে অজ্ঞতা মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তবে এই বিভ্রান্তি দূর করতে গাদীর দিবসের ভাষণ ও কোরআনের গবেষণা প্রয়োজন। তিনি বিশ্বাস করেন, ইমাম মাহদী (আ.)-এর নেতৃত্বে বিশ্ব মুসলিম জাতি এক পতাকাতলে সমবেত হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুড়লি ইমাম বাড়ির কার্যকরী কমিটির সভাপতি এহতেশাম উল আলম প্রতিক, পেশ ইমাম ইকবাল হুসাইন এবং জাগ্রত ঝিকরগাছার পরিচালক মাহবুব শাহরিয়ার।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ মিছিল বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু শিল্পীদের পরিবেশনায় হামদ, নাত ও গজল পরিবেশন করেন।
পড়ুন: রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
দেখুন:যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন
ইম/


