২৮/০২/২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারীপুরে মোঃ জামাল মুন্সি (৫০) নামে এক সিঙ্গারা-পুরির হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলার রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ঘরের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাল একই ইউনিয়নের হরিদাসদী গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি কালীবাড়ি বাজারে সিঙ্গারা-পুরির হোটেল ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে দোকান বন্ধ করেন জামাল। পরে কালীবাড়ি বাজার থেকে নিজ বাড়ি হরিদাসদীর উদ্দেশ্যে রওনা করেন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফিরে যাননি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালীবাড়ি এলাকায় টেকেরহাট-কালীবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ঘরের পিছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এসময় রাজৈর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ এর আগেও তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন এবং চিকিৎসার জন্য সরকারি অনুদানের টাকাও পেয়েছেন। তবে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পড়ুন: রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন