২৭/০২/২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দোস্ত এইডের টিউবওয়েলে জামালপুরে বিশুদ্ধ পানির জয়ধ্বনি, স্বস্তি ফিরলো ৮০ পরিবারে

জামালপুরের সরিষাবাড়ীতে নিরাপদ পানির অভাব দূরীকরণ ও জনস্বাস্থ্যের উন্নয়নে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আবারও পাশে দাঁড়াল অসহায় মানুষের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৮০টি দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও টেকসই স্থাপন সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন এসময় বলেন, “বিশুদ্ধ পানির নিশ্চয়তা মানুষের মৌলিক অধিকার। দোস্ত এইড যে আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে তা প্রশংসনীয়, যা জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি জানান, “আমরা শুধু টিউবওয়েল বিতরণেই থেমে নেই। প্রতিটি টিউবওয়েলের সাথে মজবুত প্লাটফর্ম নির্মাণ করছি, যাতে পরিবারগুলো দীর্ঘমেয়াদে নিরাপদ পানি পায়। আমাদের লক্ষ্য হলো টেকসই সমাধান।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক এডভোকেট আসিমুল ইসলাম, পৌর যুবদল সভাপতি রমজান আলী, সাংবাদিক স্বপন মাহমুদ ও কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোস্ত এইডের কর্মকর্তা শওকত মিয়া ও শেখ সাদীও এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্প শুধু টিউবওয়েল বিতরণ নয়, বরং সুপরিকল্পিত স্থাপন ও সুরক্ষিত প্লাটফর্ম নির্মাণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। এতে পানিবাহিত রোগ কমে আসবে এবং উপকারভোগীরা স্বাচ্ছন্দ্যে সুস্থ জীবনযাপন করতে পারবেন।

উপকারভোগীরা দোস্ত এইডের এ উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট দূর হয়ে কষ্টের জায়গায় এখন স্বস্তি ও আশার আলো এসেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটির মানবিক যাত্রা ক্রমেই বিস্তৃত ও সমৃদ্ধ হচ্ছে।

পড়ুন: রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন