বিজ্ঞাপন

সিলেটের জাফলংয়ে নিখোঁজের সাতদিন পর ভেসে উঠলো পর্যটকের মরদেহ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামের নিখোঁজ পর্যটকের মরদেহ এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিখোঁজ সুফিয়ানের মরদেহ বলে শনাক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

এর আগে, গত বুধবার বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার এক সপ্তাহ পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মিললো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল

দেখুন:যশোরের গদখালিতে ৫০ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন