কুড়িগ্রামে বাল্য বিয়ে নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভূ্ক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে কুড়িগ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার ৭ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের প্রতিনিধিদের উপস্থিততে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা হল রুমে এ কর্মশালার আয়োজন করেন সংগঠনটি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কমর্কতা মোঃ ইসমাইল হোসেন,কুড়িগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান,কুড়িগ্রাম সদর থানার প্রতিনিধি এস আই মোঃ আব্দুল বশির,পৌর নির্বাহী কমর্কতা মোছাঃ শামীমা আক্তারসহ অনান্য ব্যক্তিবর্গগণ।
এছাড়াও কুড়িগ্রাম সদর উপজেলার ৭টি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান, যুব সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন,বাল্য বিয়ের কুফল সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।শুধু কথায় নয় বাল্য বিয়ে বন্ধে সামাজিক ও আইনগত প্রচেষ্টার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে প্রত্যেক পরিবারে সহযোগিতায় পাশে থাকার আহবান জানান বক্তারা।এছাড়া সিএনবি প্রজেক্টটির কার্যক্রম আগামী ২০২৬ সালে মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে উক্ত কার্যক্রমটি চলমান রাখতে সকলের প্রতি সহযোগিতা কামনা করা হয়।
পড়ুন: বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা
দেখুন: এই হসপিটালের নার্সদের যা ব্যবহার, উচ্ছেদ করে দেয়া উচিত’
ইম/


