22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ১

গাজীপুরের কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৫জনকে আসামী করে মামলা হয়েছে। মামলা নং ২৩৩ মামলার এজাহার নামীয় ৫নং আসামী রিয়াদকে সোমবার রাতে জামালপুর এলাকা থেকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে কালীগঞ্জের জামালপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।

কালিগঞ্জ থানার এস আই আসলাম জানান, সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জাকারিয়া আল মামুন এর স্ত্রী শান্তা ইসলাম (২৭) সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে আমরা গতকাল রাতে একজনকে গ্রেফতার করি।

এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন জানান, সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উনার স্ত্রী শান্তা ইসলাম গতকাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে কালিগঞ্জ জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াদ নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরো চার আসামী পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত আসামীকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালিগঞ্জ জামালপুর এলাকায় সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসী হামলা চালায়। এতে সাংবাদিক মামুন গুরুতরভাবে আহত হন।

বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন :গাজীপুরে মাটির ঘর ধসে বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন