২৬/০২/২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যশোরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ইমলাককে গ্রেফতার করেছে পুলিশ

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি ইমলাককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

তিনি যশোর সদরের সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’র আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও আসামি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খানের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে। সন্ধ্যার পর তাকে কোতয়ালী থানায় আনা হয়।

ওসি আবুল হাসনাত জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন সন্ত্রাসী ইমলাক। পুলিশের কাছে খবর ছিল তিনি ফুলতলা বাজারে অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অস্ত্রসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন :যশোরে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন