চরফ্যাশনে মাসিক আইনশৃঙ্খলা সভা ও আসন্ন শারদীয় দুর্গা পুজার প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি সভাপতিত্ব করেন।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম, নৌ কন্টিজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার বদিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে ডা: আশরাফুল ইসলাম সুমন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি(বিজেপি) এর প্রতিনিধিগণ সহ চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শশীভূষণ থানা পুলিশের প্রতিনিধি, দক্ষিণ আইচা থানা পুলিশের প্রতিনিধি, দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট্রের আহবায়ক ও সদস্য সচিব ও বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদকগণ।
সভায় গত মাসের সিদ্ধান্ত বিষয়ে অবগত করে বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষে করনীয় বিষয়ে আলোকপাত করা হয়।
এ সময় বক্তারা চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চরফ্যাশন বাজারের যানজট সমাধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তার ও মন্দিরে সরকারী সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
পড়ুন : চরফ্যাশনে জমি বিরোধে প্রতিপক্ষকে ফাসাতে স্ত্রী ও সন্তান খুন, দুজনের আমৃত্যু কারাদণ্ড


