32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখার পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, পৌরসভার পক্ষ থেকে ‘রাধানগর পৌর প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি জায়গায় সাইনবোর্ড টানানো হলেও পরে সেটি সরিয়ে ফেলা হয়। বর্তমানে সেখানে ব্যক্তিগতভাবে দোকান নির্মাণসহ সরকারি জায়গা ভরাট করে দখল নেওয়া হয়েছে। এতে বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, সাবেক মেয়রের উদ্যোগে পুকুর ও নিচু জায়গা ভরাট করা হয়েছিল শর্তসাপেক্ষে—১০ শতাংশ জায়গায় বিদ্যালয় নির্মাণ করা হবে। কিন্তু বর্তমানে সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

মানববন্ধনে অংশ নেওয়া যুবক আব্দুল মালেক ও মো. ওয়াসিম বলেন, “সরকারি জায়গা দখলমুক্ত না করলে বিদ্যালয় স্থাপন সম্ভব নয়। আন্দোলনের কারণে আমাদের হয়রানি করা হচ্ছে। শিগগিরই ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হবে।”

এলাকার আরেক বাসিন্দা মো. আব্দুল আউয়াল বলেন, “আমরা পাঁচটি এলাকার মানুষ আশায় ছিলাম এখানে একটি প্রাথমিক বিদ্যালয় হবে। কিন্তু বিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গাটি ইতিমধ্যেই বালু ভরে ও টিনের বেড়া দিয়ে দখল করা হয়েছে।”

এদিকে দেবগ্রামের বাসিন্দা মো. হারুনূর রশিদ ভূঁইয়া জানান, বিদ্যালয় স্থাপনের জন্য জমির মালিকের কাছ থেকে জায়গা কেনার বিষয়ে সাবেক পৌর মেয়র উদ্যোগ নিয়েছিলেন এবং তখন বিদ্যালয়ের সাইনবোর্ডও টানানো হয়। তবে পরে সেটি সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ভ্রমণে আসা চারজনকে ফাঁদে ফেলে ডাকাতি অটোরিকশা চালকসহ দুইজন গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন