১৩/০২/২০২৬, ১৫:১৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৫:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর সদরে ৩৭ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এর নিয়মিত অভিযানে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গহানগাছি কলাবাড়ি এলাকায় ৩৭ বোতল ফেন্সিডিল সহ এক যুবককে আটক করা হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায় যে, ডিএনসি দিনাজপুর-এর উপ-পরিদর্শক মোঃ তাহমুদার রহমানর নেতৃত্বে একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের ১০ নং কমলপুর ইউনিয়নের গহানগাছি কলাবাড়ি এলাকার আব্দুল লতিফ এর পুত্র মোঃ ফিরোজ কিবরিয়া দীপ্ত (২৮) এর নিজ বাড়ি তল্লাশি করে ৩৭ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ কিবরিয়া দীপ্ত-কে আটক করা হয়েছে। ৩৭ বোতল উদ্ধারকিত ফেন্সিডিলের আনুমানিক মুল্য ৭৪ হাজার টাকা।

পরবর্তীতে আটককৃত মোঃ ফিরোজ কিবরিয়া দীপ্ত (২৮)-কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সরণীর ১৪ (খ) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ যুবককে আটকের বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন :দিনাজপুরে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন