দিনাজপুর বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ ও ডিএমপি ।
গতকাল বৃহস্পতিবার রাতে পার্বতীপুর রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়।
সে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে।
জানা গেছে, আজকের বিসিএস পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার একতা এক্সপ্রেস ট্রেন যোগে ঢাকা থেকে পালিয়ে পার্বতীপুরে আসার পথে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
রাতেই তাকে ডিএমপি ডিবি পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রফিকুজ্জামান।
পড়ুন: দিনাজপুরে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের বিনামূল্যে বাস সার্ভিস
দেখুন: অধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তার যোগসাজশে সরকারি বই বিক্রির অভিযোগ |
ইম/


