বিজ্ঞাপন

যশোরে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘তারুণ্য ক্লাব’

যশোর শহরের মুড়লিমোড় আমতলা মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিপি ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘তারুণ্য ক্লাব’।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে তারুণ্য ক্লাব ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়।

মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্য ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক ইমরান হোসেন রাজ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “যুবসমাজ কে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমেই সমাজে সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব।”

মিনি ফুটবল টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জাফর হোসেন, তারুণ্য ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইমদাদুল সরদার, লাইচ হোসেন, শাকিব হোসেন, আরাফাত হোসেন, গোলাম রসুল, ওহিদ ইসলাম প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বিজ্ঞাপন

পড়ুন :রুটি চুরির অভিযোগে মেয়েকে হত্যা, যশোর আদালতে বাবার স্বীকারোক্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন