33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারত সীমান্তে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের গ্রেফতার

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ভারত সীমান্তে গ্রেফতার হয়েছেন। গত বৃহস্পতিবার ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার গ্রেফতার ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার পাসপোর্ট নম্বর B0044820। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, জুবায়ের হোসেন গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে হাতে-নাতে আটক করে। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এরপর দর্শনা ইমিগ্রেশনের এসআই তুহিন হোসেন বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

পড়ুন: এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদে মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন