26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর বিএনপি । শনিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র ব্যবস্থাপনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন।

এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন একটি কুচক্রী মহল স্বাধীনতা বিরোধী শক্তি মিছিল করেছে পিআর পদ্ধতির দাবিতে। পিআর পদ্ধতির নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ পিআর পদ্ধতির নির্বাচন বোঝেনা। মানুষ পিআর পদ্ধতি চায় না। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই যথাসময়ে নির্বাচন করতে হবে।

পড়ুন: তারেক রহমানের উপহার পেলেন নেত্রকোনার শারীরিক প্রতিবন্ধী শিশু রিফাত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন