বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে অনেকেই বলছেন জাতীয় নির্বাচনে আপনারা পিআর পদ্ধতি চান খুব ভালো কথা। পিআর চাইলে জনগণের কাছে যান। জনগণকে বুঝান, জনগণ যে রায় দিবে, সবাই তা মেনে নিবে। বর্তমানে আলোচনা চলা অবস্থায়, রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে চলে গেলেন। আপনারা কি চান, সংঘাতের দিকে কি যেতে চান, নাকি অন্য কিছু নির্বাচন পিছিয়ে যাক সেটি চান। কেন আলোচনার টেবিল ছেড়ে রাজপথে আন্দোলনের প্রয়োজন পরলো এমন প্রশ্ন তুলে ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, পিআর ছাড়া নাকি শাসক স্বৈরাচার হয়ে যাবে। আমার জানতে ইচ্ছে করে বাংলাদেশের সংবিধানে কোথাও কি স্বৈরাচার হওয়ার কথা লিখা ছিলো। সংবিধানের তো কোন দোষ নাই, দোষ হচ্ছে যারা রাতের ভোট দিনে করেছেন। যারা বিনা ভোটের নির্বাচন করেছেন। যারা ডামি নির্বাচন করেছেন। জনগণকে দেশের মালিক মনে না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য আর প্রশাসন আর বিচার বিভাগের কিছু মানুষকে কব্জা করে দেশ শাসনের চেষ্টা করেছেন। দেশটাকে নিজেদের পৈতিক সম্পত্তির মতো ব্যবহারের চেষ্টা করেছেন। দোষ তো তাদের। দোষ তো সংবিধানরে নয়। সংবিধানেতো খুব ভাল ভাল কথা লিখা ছিলো। সংবিধান স্বৈরাচার হতে বলে নাই। কিন্তু যারা ব্যবহার করেছেন, মানুষের অধিকারকে তারা তোয়াক্কা করেন নাই। জনগণের ভোটের যাদের প্রয়োজন পড়ে নাই, সেই মানুষগুলি নিজেরা কর্তৃত্ববাদী হয়েছেন। স্বৈারাচর হিসেবে নিজেদের আবিভূত করেছেন। কাজেই স্বৈারাচর যদি রুখতে হয় রাজনৈতিক যে মানসিকতা, রাজনৈতিক যে কালচার সেটার মধ্যে পরিবর্তন আনতে হবে। শনিবার (২০শে সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত মৌলভীবাজার পৌর শাখার সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা: এ জেড এম জাহিদ হোসেন।
মৌলভীবাজার পৌর বিএনপির আহব্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপত্বিতে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান রিপন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহব্বায়ক ফয়জুল করিম ময়ুন, সাবেক সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান। অতিথি ছিলেন পৌর বিএনপি সম্মেলন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো: ফখরুল ইসলাম, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলাল। সম্মেলনে জেলা বিএনপির অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌর শাখার সম্মেলনের শুরুতে প্রধানঅতিথিসহ স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিল অধিবেশনে বিভিন্ন পদে মোট ১৬ জন প্রার্থী অংশগ্রহন করছেন। মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার গোপন ব্যালটে তাঁদের নেতা নির্বাচিত করবেন।
পড়ুন: তারেক রহমানের উপহার পেলেন নেত্রকোনার শারীরিক প্রতিবন্ধী শিশু রিফাত
দেখুন: বিজিবিএ নির্বাচন: প্রগ্রেসিভ অ্যালায়েন্সের উদ্যোগে ‘মেম্বারস মিট আপ’ |
ইম/


