বিজ্ঞাপন

একযুগ পর জন্মভিটায় সাবেক ছাত্রদল সভাপতি শ্রাবণ, নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা

এক যুগ পর নিজ জন্মভূমি যশোরের কেশবপুরে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের জন্য তিনি নিজ এলাকা যশোরের কেশবপুরে আসেন। এ সময় তার আগমন উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল ও মাইক্রোবাসে শোভাযাত্রা সহকারে তাকে বরণ করে নেন।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে শ্রাবণ তার আওয়ামী লীগ পরিবারের থেকে বিচ্ছিন্ন ছিলেন। বাবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের রাজনৈতিক অবস্থানের বিপরীতে গিয়ে তিনি বিএনপির ছাত্র রাজনীতি ছসত্রদলে যোগ দেন। রাজনৈতিক কারনে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন ছিলো এবং তিনি নিজ জন্মভূমি কেশবপুরে আসা থেকে বিরত থাকেন।

শনিবার লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে নেতাকর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন শ্রাবণ।

এসময় সাংবাদিকদের শ্রাবন বলেন, “আমি তারেক রহমানের দেশ গড়ার বার্তা নিয়ে নিজ জন্মস্থান যশোরের কেশবপুরে এসেছি। আগামী এক মাসের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া দিবো।

তিনি আরো বলেন কেশবপুরে আর কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী টেন্ডারবাজের ঠাঁই হবে না। জনগণ এখানে ভয়হীনভাবে বসবাস করবে, সেই বার্তা আমি নিয়ে এসেছি।”

তিনি আরও বলেন, “গত এক যুগে আমি অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করেছি এবং আমার বিরুদ্ধে ৮৭টি মামলা হয়েছে। আমার স্বপ্ন নিজ এলাকার মানুষের সেবা করা। এই সুযোগ পেলে আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি।”

৪৬ বছরের হারানো আসন পুনরুদ্ধারের অঙ্গীকার করে শ্রাবন বলেন, “আমি আশা করি, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে ১৯৮৯ সালের পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করতে পারব ইনশাআল্লাহ।

এর আগে দুপুরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর শহরের কারবালা কবরস্থানে বিএনপির প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ও কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর আবুর কবর জিয়ারত করেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন শ্রাবণের এই আগমন কেশবপুরের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। তার কর্মসূচিতে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা অনেক নেতাকর্মীও যোগ দিয়েছেন, যা তার রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করে।

বিজ্ঞাপন

পড়ুন: যশোর ৪৯ বিজিবির অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ ১জন চোরাকারবারি গ্রেপ্তার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন