26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর জেলা শাখার নতুন আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নজরুল ইসলাম খান-কে আহবায়ক, সাইদুল ইসলাম কিসমত-কে সদস্য সচিব, এলিজা জামান-কে ১ম যুগ্ম আহবায়ক এবং অধ্যাপক আলমগীর হোসেন-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতেই এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

পড়ুন: যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন