২৮/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যারা পিআর চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে : খোকন তালুকদার

আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে,তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। সোমবার দুপুরে কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা চাই জনগণের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক। যারাই মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, আমরা তাদের মেনে নেব। কিন্তু পিআর-এর নামে যারা নির্বাচন প্রক্রিয়া বানচাল করে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চায়, তা আমরা কখনোই হতে দেব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে খোকন তালুকদার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নির্বিঘ্নে করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে প্রতিটি পূজা ম-পে সহযোগিতার হাত বাড়াতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ম আহ্বায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ ম-লসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন: ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

দেখুন: প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান তিন রাজনৈতিক দলের পৃথক বৈঠক |

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন