বিজ্ঞাপন

আখাউড়ায় ক্ষুদ্র ব্যবসায়িকে পুঁজি সহায়তা দিলেন সাংবাদিকরা

পুঁজি সংকটে ভুগতে থাকা এক ক্ষুদে ব্যবসায়ির পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থানীয় সাংবাদিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) আখাউড়া রেলওয়ে স্টেশনের পাশের দোকানদার মো. আমীর হোসেনের হাতে তার দোকানে বিক্রির জন্য দুই দিনের পণ্য তুলে দেন তারা।

‘প্রজেক্ট সাবলম্বী’ শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পণ্য সহায়তা দেওয়া হয়। পণ্যের মধ্যে ছিল তেল, পেঁয়াজ, আলু, বেগুন, বেসন, বুটের ডাল, ছানা বুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। আমীর হোসেন মূলত বুট, বড়া ও চপ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি আখাউড়ার আহ্বায়ক জমসিদ ভূঁইয়া, এনসিপি নেতা রতন মিয়া ও তারা মিয়া, গণ অধিকার পরিষদের জেলা নেতা মো. ইসমাইল হোসেন এবং কসবা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক বিল্লাল সরকার প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজনের অর্থদাতা মো. নুরুন্নবী ভূঁইয়া, মো. রাকিবুল ইসলাম, জুটন বনিক, হাবিবুর রহমান, আনিসুর রহমান, আশীষ সাহা, রাসেল মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সমন্বয় করেন সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।

পণ্য পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ক্ষুদে ব্যবসায়ী আমীর হোসেন বলেন, ‘সাংবাদিকরা আমার পুঁজির সংকটের কথা জানতে পেরে সহায়তা করেছেন। এখন আমি নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যেতে পারবো। তাদের জন্য আমার দোয়া রইল।’

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ক্রয়কৃত জমিতে দোকান নির্মাণে বাধা ও চাঁদাবাজির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন