বিজ্ঞাপন

চরমোনাইকে ‘ভন্ড’ বলায় ক্ষুব্ধ ইসলামী আন্দোলন, এ্যানির প্রকাশ্যে ক্ষমা দাবি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসলামী রাজনৈতিক অঙ্গন। ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), লক্ষ্মীপুর জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ্যানির বক্তব্যকে ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে উল্লেখ করে তার প্রকাশ্যে ক্ষমা দাবি করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ্যানি বলেন, ইসলামী আন্দোলন দেশকে কলঙ্কিত করেছে। তারা হাসিনার সহযোগী হয়ে দালালিতে মাখামাখি ছিলো। চরমোনাই পীর, পীর নয়, ভণ্ড। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তারা হাসিনাকে সহযোগিতা করে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছে।

এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন এক বিবৃতিতে বলেন, এ্যানির বক্তব্য মিথ্যাচার ও মানহানিকর। চরমোনাই পীর সম্পর্কে কটূক্তি করে তিনি ইসলামপন্থীদের অনুভূতিতে আঘাত করেছেন। বিএনপির উচিত এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করেনি, বরং ইসলামী রাজনীতিকে বিভ্রান্ত করেছে। এখন আবার ‘ইসলামী জোট’ গঠনের নামে ইসলামী দলগুলোর কাঁধে ভর করে রাজনীতিতে সুবিধা নিতে চায়।

বিবৃতিতে বলা হয়, জাতায় চাঁদাবাজ, দালাল ও ষড়যন্ত্রকারীদের দলে জায়গা দিতে গিয়ে এখন বিএনপি নিজেরাই জনআস্থা হারাচ্ছে। ইসলাম প্রিয় জনতা এসব মিথ্যাচার আর মেনে নেবে না।

জেলা আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত বিএনপির এ সম্মেলন সভাপতিত্ব করেন প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। বক্তব্যরাখেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ বিএনপিরস্থানীয় ও কেন্দ্রীয় অন্যান্যনেতৃবৃন্দ। সদর উপজেলা পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

পড়ুন: লক্ষ্মীপুরে ওষুধের দোকানে অবৈধ মদ বিক্রি, আইনজীবীসহ তিনজন আটক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন