25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৯ বছর পর গাইবান্ধা সদর বিএনপির কাউন্সিল আজ

দীর্ঘ ৯ বছর পর গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। গাইবান্ধা পৌরপার্ক শহীদ মিনারে দুপুর ১২টায় শুরু হবে এ সম্মেলন।

দলটির নেতারা জানান, সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা সরাসরি ভোটের মাধ্যমে সদর উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে বিএনপি।

সম্মেলন ঘিরে ইতিমধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চাঙ্গাভাব।

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলটির উদ্ধোধন করবেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত থাকবেন আরেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিকসহ জেলা কমিটির অন্যান্য নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই কাউন্সিল।

দলটির স্থানীয় নেতারা জানান, ২০১৬ সালের পর একাধিকবার আহ্বায়ক কমিটি গঠন হলেও কখনোই পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। অবশেষে প্রায় ৯ বছর পর তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠন হবে।

গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটারিধকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারন সম্পাদক পদে পাঁচজন, সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম ফকু।

বিজ্ঞাপন

পড়ুন: গাইবান্ধায় জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন