সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান প্রতিরোধে (২৮ বিজিবি) একাধিক অভিযানে মোট ১১টি ভারতীয় গরু আটক করেছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) ভোররাতে মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব গরু আটক করা হয়।বিজিবি জানায়,মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা এলাকায় বাংগালভিটা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৯১/১২-এস থেকে ১৫০ গজ ভেতরে ৭টি মালিকবিহীন ভারতীয় গরু আটক করে।
এর আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও এলাকায় বাঁশতলা বিওপি সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে ১৫০ গজ ভেতরে অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২ লাখ টাকা। একই উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও এলাকায় বাগানবাড়ী বিওপি সীমান্ত পিলার ১২২৭/৮-এস থেকে ২০০ গজ ভেতরে অভিযান চালিয়ে আরও ২টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ১ লাখ টাকা।সর্বমোট আটক হওয়া ভারতীয় গরুর সংখ্যা ১১টি। এর আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ১০ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতার সাথে অব্যাহত রয়েছে।” আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
পড়ুন: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে আটক ২৫
এস/


