১৩/০২/২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে ইয়াবা ঢুকাতে এসে আটক রোহিঙ্গা যুবক

যুব সমাজকে খারাপ করতে নিজের প্যান্টের পকেটে করে ১৫৩০ পিস ইয়াবা নিয়ে চাঁদপুর নৌ থানা পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক।

বিজ্ঞাপন

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নৌ থানার ওসি ইকবাল।

তিনি জানান, রোহিঙ্গা ওই যুবকের নাম নুরুল আমিন(২৬)। সে কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুরে ইয়াবা ঢুকাতে এসেছিলো। তাকে লঞ্চঘাট হতে আটকের পর মাদক মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৬ হাজার টাকা।

চাঁদপুর নৌ থানার এস আই আবুল হাশেম বলেন, লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ২নং পল্টুনের উপর ওই রোহিঙ্গা যুবক নূরুল আমিনকে সন্দেহজনক চলাফেরা করতে দেখি। পরে গোপন তথ্যে তার কাছে মাদক থাকার কথা জেনে তল্লাশীকালে ইয়াবা পাই। মূলত তার প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিব মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়ার পর জব্দ করি।

সোমবার রাত আনুমানিক ১২টার ওই অভিযানকালে চাঁদপুর নৌ থানার কন্সটেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন।

পড়ুন: জবি সাংবাদিকতা বিভাগের বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন