বিজ্ঞাপন

কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মনোহরপুর স্কুল মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন ঘোষনা করেন।

বিজ্ঞাপন

খেলায় মালিয়াট ইউনিয়নের ৮ টি দল অংশ গ্রহন করে। সকাল থেকে শুরু হয়ে দিনভর চলা এ খেলায় ফাইনালে ওঠে সাইটবাড়িয়া বেথুলী একাদশ ও দিঘারপাড়া ফুটবল একাদশ। বিকাল ৫ টায় অনুষ্ঠিত চুড়ান্তপর্বের চরম উত্তেজনাপূর্বক এ খেলায় সাইটবাড়িয়া বেথুলী একাদশের অভিজ্ঞ নাহিদ ইসলাম ডি প্রথমার্ধের ১১ মিনিটে বক্সের বাইরে থেকে বাকানো সটে গোলরক্ষককে পরাস্ত করে ১-০ ব্যবধানে দলকে এগিয়ে নেয়। পরে পাল্টা আক্রমনে কয়েকবার সুযোগ পেয়েও নির্ধারিত সময়ের মধ্যে দিঘারপাড়া একাদশ গোল ব্যবধান কমাতে ব্যর্থ হয়। শেষমেষ তারা ০-১ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাইটবাড়িয়া বেথুলী ফুটবল একাদশ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ ও উপস্থিত অতিথিবৃন্দ। খেলায় দুর্দান্ত পারফরমেন্স দেখানো একমাত্র গোল করার কারনে বিজয়ীদলের নাহিদ ইসলাম ম্যান অফ দ্যা ম্যাচ ও সিরিজের পুরষ্কার পান।

খেলার মাঠে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মুসা, আনোয়ার হোসেন, জাবেদ আলী, ঢাকা উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায় মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, যুগ্ম আহ্বায়ক তারেকুর রহমান টিপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা,সদস্য সচিব তরিকুল ইসলাম, ছাত্রনেতা শাহাদত হোসেন টোকন, বিএনপি নেতা মূসা করিম,ফিরোজ আহমেদ তারেকসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনভর অনুষ্ঠিত সবকটি খেলা পরিচালনা করেন কালীগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক অভিজ্ঞ ওয়াহেদ আলী লস্কর।

পড়ুন: নিউইয়র্কে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ

দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন