গাজীপুরের কাশিমপুরে মেয়েদেরকে উত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ (৩৫)৪ জনের উপর মব তৈরী করে হামলার ঘটনা ঘটেছে।আহতদের স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রিন্স ছাড়া বাকি আহতরা আহতরা হলেন, সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরীফুল ইসলাম (৩৫)। হামলায় রুবেল আহমেদের ডান হাত ভেঙে গেছে সাইদুরের মাথা ফেটে যাওয়ায় ৩টি সেলাই দিতে হয়েছে। বাকিদের শরীরের বিভিন্ন স্খানে যখম হয়েছে।
আহত রুবেল আহমেদ প্রিন্স দ্য বলেন, আজ মঙ্গলবার বিকেলে নবীনগর- চন্দ্রা মহাসড়কের খানা-খন্দ নিয়ে একটি প্রতিবেদন তৈরীর কাজ করছিলাম।এসময় আমার সঙ্গে এলাকার পূর্ব পরিচিত সাইদুর রহমান, ইয়াসিন আহমেদ ও শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। কাজের একপর্যায়ে রুবেল কেপিজে বিশেষায়িত হাসপাতালের পাশেই একটি মাঠে এক ছেলেকে ২-৩ জন মেয়েকে উত্যক্ত করতে দেখি। ঘটনাটি দেখে সেখানে আমরা এগিয়ে যাই। উত্যক্তকারীর কাছে নারীদের উত্যক্তের কারণ জানতে চাইলে উত্যক্তকারীসহ ২৫-৩০ জন মব সৃষ্টি করে লাঠিসোটা নিয়ে আমার ও আমার সাথে থাকা বাকি তিনজনকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে চিকিৎসার জন্য কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা আসলে হামলাকারীরা পুনরায় হাসপাতালে এসে আমাদের টেনে বাইরে বের করার চেষ্টা করেন। এসময় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা হাসপাতালের ফটক আটকে দেন। পরে কাশিমপুর থানার পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকাীরার সেখান থেকে পালিয়ে যান।
আহত রুবেল বলেন, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ ব্যাপারীর ভাতিজা রিমেল এবং তার অনুসারীরা এ হামলায় নেতৃত্ব দিয়েছেন।
তবে নাগরিকের পক্ষ থেকে রিমেল ও যে নারীদের উত্তাক্ত করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেনি।
জানতে চাইলে কাশীমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাংবাদিকসহ কয়েক জনকে মারধর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পড়ুন: সাভারের বিতর্কিত সেই বোট ক্লাব গুঁড়িয়ে দিলো পানি উন্নয়ন বোর্ড
এস/


