শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন র্যাব-৯ এর সিলেট উইং কমান্ডার মো: তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি জিডি(পি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় তিনি শহরের সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়ি মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজন, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়ি মন্দিরের সভাপতি বাপ্পা চৌধুরী,সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরীসহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিদর্শনকালে র্যাব কর্মকর্তারা পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
পড়ুন: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে আটক ২৫
এস/


