22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় উপজেলার মঙ্গলখালী এলাকায় টাইগার সিমেন্ট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন