“শান্তির উৎসব, সুরক্ষার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশ “পূজা ডিরেক্টরি” মোবাইল এ্যাপলিকেশনের উদ্বোধন করা হয়েছে ।
এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ এসপি অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি এই পূজা ডিরেক্টরি মোবাইল এ্যাপলিকেশনের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এই পূজা ডিরেক্টরি মোবাইল এ্যাপলিকেশনটি যে কোনো সময় ঝিনাইদহের যে কোনো পুজা মন্ডপের লোকেশন সহ ঠিকানা, কমিটির ও প্রশাসনের মোবাইল নাম্বারসহ নানাবিধ তথ্য দিবে। তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় বিভিন্ন মন্দিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তখন কেউ কেউ ফেইসবুকে আপলোড করে কিন্তু এখন থেকে তারা চাইলেই এই এ্যাপলিকেশনটি ব্যাবহার করে পুলিশ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারবে।
উল্লেখ্য, এ বছর ঝিনাইদহের ৬টি উপজেলায় ৪৪২টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে।
পড়ুন: ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি
এস/


