রংপুরের ঐতিহ্যবাহী ৯ নং ওয়ার্ডকে রংপুর ৩ আসনে পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনার অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন পালন করেছে ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। আজ দুপুরে রংপুর ৩ সংসদীয় আসন রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সেখানে অংশগ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, অবিলম্বে ৯ নং ওয়ার্ড কে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর ৩ আসনে সংযুক্ত করতে হবে। অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে আইনি লড়াইয়ের পাশাপাশি দূর্গা পূজার পর থেকে সকল ওয়ার্ডের অংশগ্রহণে একটি কঠোর আন্দোলন গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।
অপরদিকে এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবদুর রহিম বলেন, বিষয়টি তিনি আজকেই ইলেকশন কমিশনার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকেও অবগত করবেন বলে আশ্বস্ত করেন।
পড়ুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত
দেখুন: যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ
ইম/


