১০/০২/২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে গণমাধ্যম কর্মীদের তিন দিনের আল্টিমেটাম

রংপুর সিটি কর্পোরেশনের অনিয়মের সংবাদ প্রচার করায় রংপুরের সিনিয়র সাংবাদিক ও একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নির্যাতনের ঘটনায় মারধর এবং হেনস্থা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে রংপুরের গণমাধ্যমকর্মীরা।

বিজ্ঞাপন

আজ ২৪ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে রংপুর সাংবাদি ইউনিয়ন- আরপিইউজে, প্রেস ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব , রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনসহ প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা সাংবাদিক হেনস্থা মামলার চিহ্নিত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তিন দিনের আল্টিমেটাম তুলে ধরেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে সকল আসামিদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে জানানো হয়।

পড়ুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত

দেখুন: যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন