বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনায় যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এরই মধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন। মূলত তারই আমন্ত্রণে প্রফেসর ইউনূস এ অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ছিলেন- স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

প্রধান উপদেষ্টা এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ইউনূস-অজয় বৈঠক : এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন