২৭/০২/২০২৬, ২১:১৬ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২১:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে শহরের আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এবং নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, ডা: মইনুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম সামছুল আলম এবং সিনিয়র শিক্ষিকা জুবাইদা খাতুনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা। এই আয়োজনে মোট ৭০ জন প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী শেষে অতিথিরা এমন আয়োজন নিয়মিত করার উপর গুরুত্ব দেন।

অন্যদিকে এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে শিশুরা খুব উচ্ছ্বসিত ছিল। এমন আয়োজন ওদের মানসিক বিকাশেও সহায়ক হবে জানান অতিথিরা।

পড়ুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত

দেখুন: যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন