বিজ্ঞাপন

টঙ্গীর রাসায়নিক গুদাম’র অগ্নিকাণ্ডে শামীমের পর ফায়ার কর্মী নুরুল হুদা মারা গেছেন

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৪সেপ্টেম্বর) ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় নুরুল হুদা মারাত্মকভাবে দগ্ধ হন।

তিনি জানান, তার শরীরের প্রায় শতভাগই পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই চারদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, একই ঘটনায় গতকাল ২৩সেপ্টেম্বর শামীম নামে আরেক ফায়ার ফাইটার দগ্ধ হয়ে প্রাণ হারান। পরপর দুই সদস্যের মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অফিসিয়াল তথ্য অনুযায়ী, নিহত নুরুল হুদা (পি.এন ৫০১৫৬০) ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগদান করেন। তিনি দীর্ঘদিন টঙ্গী ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করে আসছিলেন। তার জন্ম ১৯৮৭ সালের ২১ জুলাই, নিজ বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি বিবাহিত ছিলেন। পিতা আব্দুল মনসুর ও মাতা শিরিনা খাতুন।

দেশের জন্য জীবন উৎসর্গকারী এ সাহসী দুই যোদ্ধার মৃত্যুতে সহকর্মীরা ভেঙে পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পড়ুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত

দেখুন: যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন