২০/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন দেবপ্রসাদ দেওয়ান

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ১০ দিনের জন্য বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য ইন্দোনেশিয়ায় যাচ্ছেন। এ সময়কালে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ইতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য চেয়ারম্যান ইন্দোনেশিয়াতে অবস্থান করবেন। তার অনুপস্থিতে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেবল আর্থিক ব্যতিত পরিষদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারবেন।

দেবপ্রসাদ দেওয়ান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। জেলা পরিষদ সদস্যের দায়িত্ব ছাড়াও তিনি সজ্জন ব্যক্তি হিসেবে বেশ পরিচিত।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে আগুনে পুড়ল ১১ দোকান-ঘর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন