20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আবাসন, কাঠ ও ধাতব শিল্প পণ্যের তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক “বাংলাদেশ বিল্ডকন, উড অ্যান্ড মেটাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫” এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটি মিলনায়তনে এ প্রদশর্নী শুরু হয়। এ উপলক্ষে বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপোর নবম সংস্করণে বিদেশী সরবরাহকারী এবং বাংলাদেশী কোম্পানি উভয়ের সর্বশেষ উদ্ভাবনগুলি প্রদর্শন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দারসহ শিল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রদর্শনী পরিচালনা করেন সুলতান টিপু ভুঁইয়া।

অনুষ্ঠানে গিয়াসউদ্দিন হায়দার বলেন, “নির্মাণশিল্প একটি ক্রমবর্ধমান খাত। এ শিল্পে খরচ সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সমাধান নিশ্চিত করতে সবসময় নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্যের প্রয়োজন হয়। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী নির্মাণ ও আসবাব শিল্পের জন্য একটি দিকনির্দেশক প্ল্যাটফর্ম, যা শিল্পখাতের মানোন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

প্রদর্শনীটিতে এক ছাদের নিচে দেশ-বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে তারা বিভিন্ন নির্মাণ সামগ্রী, ইন্টেরিয়র সলিউশনস, উডওয়ার্কিং মেশিনারি, কাঠের আসবাবপত্রসহ ধাতব পদার্থের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করার পাশাপাশি নির্মাণশিল্পের ব্যবসায়িক সুযোগ তুলে ধরেছে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর টিপু সুলতান ভুঁইয়া বলেন, “বাংলাদেশে নির্মাণ ও আসবাব শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোকে একই ছাদের নিচে এনে তাদের উদ্ভাবনী প্রযুক্তি, পণ্য ও সমাধান প্রদর্শনের সুযোগ সৃষ্টি করাই আমাদের এই প্রদর্শনীর মূল লক্ষ্য। এ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনা উন্মোচনে সহায়ক হবে বলেই আমরা প্রত্যাশা করি”।

নির্মাণশিল্প একটি চলমান কার্যক্রম হওয়ায় সংশ্লিষ্ট অংশীদাররা সবসময় এমন প্রযুক্তির খোঁজ করেন যা খরচ নিয়ন্ত্রণ, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সমাধানে সহায়ক হয়। এই প্রদর্শনী মূলত সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে। অন্যদিকে, আসবাব খাতে অনেক অসংগঠিত ব্যবসায়ী রয়েছেন। ফলে এ খাতে আরো ভাল মানের পণ্য বাজারে আনতে সবসময় আধুনিকায়ন নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনের হারও বাড়াতে হয়। এ ক্ষেত্রে, বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস ৯ম বাংলাদেশ উড এক্সপো ২০২৫ এই খাতের একমাত্র ও অন্যতম শীর্ষস্থানীয় ট্রেডশো। ব্যবহারকারীদের দোরগোড়ায় বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দিতে অন্যতম সহায়ক হিসেবে কাজ করে আসছে এই প্রদর্শনী।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে ভারত, চীনসহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। প্রদর্শনীতে নানা ধরনের পণ্য, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও সংশ্লিষ্ট পণ্য প্রদর্শিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— কন্সট্রাকশন মেশিনারি এন্ড ইকুইপমেন্ট, ব্যাচ প্ল্যান্ট, পাওয়ার টুলস, কংক্রিট ব্লক মেশিন, এইচডিপিই ফিটিংস, ইলেকট্রোফিউশন ফিটিং, পিপিআর ফিটিং, বিল্ডিং ক্ল্যাডিং, হলো, ইন্টারব্লকিং ব্রিক মেশিনস, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ইনসুলেটিং গ্লাস প্রোডাকশন লাইন, ডেকোরেটিভ পিভিসি ফিল্ম ফর ডোরস এন্ড ওয়ালস ক্ল্যাডিংস, অ্যালুমিনিয়াম উইনডো ফেব্রিকেটিং মেশিন, প্লাস্টিক/ডব্লিউপিসি/ইউপিভিসি ডোরস, ফার্নিচার ও ওয়াল ক্ল্যাডিং ইত্যাদি।

এছাড়াও পিবিভি পাইপ গ্লু, পাইপ ক্ল্যাম্প, ফ্লোর ড্রেন, ইউভি ফ্ল্যাটবেড প্রিন্টার, গ্লাস প্রিন্টার, উড বোর্ড প্রিন্টার, ডোর প্রিন্টার, ইউভি সিলিন্ডার প্রিন্টার, পিভিসি বল ভালভ, অ্যাঙ্গেল ভালভ ও ফিটিংস, বাট ফিউশন মেশিন, ব্যান্ড স’ মেশিন, ওয়ার্কশপ ফিটিং মেশিন, হটমেল্ট অ্যাঢেসিভ, কার্বন-ডাই-অক্সাইড, সিএনসি রাউটার, ফাইবার লেজার মেশিন, এজ ব্যান্ডিং মেশিন, পাইপ বেন্ডিং মেশিন, মেলামাইন গ্রেইন পেপারসহ সংশ্লিষ্ট একাধিক পণ্য প্রদর্শিত হবে।

সকল ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন।

বিজ্ঞাপন

পড়ুন: নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাট থেকে বাবা, মা ও ছেলের মরদেহ উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন