১১/০২/২০২৬, ১৮:০২ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৮:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শাপলা প্রতীক কেন দেয়া হবে না, এ নিয়ে কোনো ব্যাখ্যা নয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি দলকে শাপলা প্রতীক কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)। এটা কমিশনের সিদ্ধান্ত আর ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সিইসি বললেন, শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়, এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনেই যাবো, আমরা আমাদের কাজ করে যাবো।

বরং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার কথা জানালেন এ এম এম নাসির উদ্দিন।

ফেব্রুয়ারিতে নির্বাচনের জোরেশোরে প্রস্তুতি চলছে উল্লেখ করে সিইসি বলেন, প্রধান উপদেষ্টাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারির কথা বলছেন৷ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে সন্দেহ নাই৷ আর সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই৷ সংবিধান ও আরপিও অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে৷ পিআর পদ্ধতিতে ভোটে সংবিধান ও আরপিও বদলাতে হবে।

এদিকে, রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেছেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। আরও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

পড়ুন: ‘মবকারীরা’ ৩০০ আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না : সিইসি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন