বিজ্ঞাপন

আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইলফোন ও ডিসপ্লে জব্দ, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাচালানবিরোধী অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইলফোন ও বিভিন্ন মডেলের ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসসহ চালককে গ্রেফতার করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কুমিল্লা–ব্রাহ্মণবাড়িয়া সড়কের উপজেলার ধরখার ভাঙা ব্রিজ এলাকায় ধরখার ফাঁড়ির একটি টহল দল অভিযান চালায়। অভিযানে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৬০০টি বিভিন্ন ব্র্যান্ডের ডিসপ্লে ও ১৩০টি দামি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার টাকা।

এ ঘটনায় মাইক্রোবাসচালক মোজাম্মেল হক (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মোল্লাবাড়ির মৃত আতাউল্লাহর ছেলে। তবে অভিযানের সময় চোরাকারবারি দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত মোজাম্মেলের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ক্রয়কৃত জমিতে দোকান নির্মাণে বাধা ও চাঁদাবাজির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন