কালাইয়ের বিশিষ্ট আলেম ও কেন্দ্রীয় আহলে হাদীস মসজিদের খতিব সেলিম রেজার উপর অতর্কিত হামলার ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি মার্কেটে তিনি হামলার শিকার হন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দু’জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান।
সেলিম রেজা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
হামলাকারীরা হলেন কালাই পৌর এলাকার থুপসাড়া মহল্লার কাপড় ব্যবসায়ী নুর হকের ছেলে মাহমুদুল হাসান ও নূর নবী।
হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে আগামীকাল শুক্রবার বাদ জুমা কালাই বাসস্ট্যান্ড চত্বরে ন্যাক্কারজনক এ হামলা এবং দায়সারা শাস্তির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পড়ুন :জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ


