১৪/০২/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বোয়ালখালীতে সমাবেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কধুরখীল ইউনিয়ন ও পৌরসভার ১,২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আজগর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন, দক্ষিন জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত।

জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন ও সহ দপ্তর সম্পাদক এমএন করিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম, উপজেলা বিএনপি নেতা মজিবত উল্লা, ডা: মহসিন খান তরুন, শফিকুল ইসলাম শাহিন, জসিম মেম্বার, শাহিদা আকতার শেফু, এস এম ইকবাল,মো: লোকমান, কপিল উদ্দিন, সেলিম খতিব, রফিকুল ইসলাম, মো: হায়দার হিরু।

প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক তার বক্তব্য বলেন, স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির অংশ হিসেবে খাল খননসহ নানান কর্মসূচির মাধ্যমে দেশে অল্পদিনে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ৩১ দফা ঘোষনা করেছেন। তিনি বলেন ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাবে।

প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ বাংলাদেশে বাম দল থেকে এসে সবক দেয়, মুফতির মত ফতোয়া দেয়।তিনি কোন আলেমও নন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন যারা আওয়ামী ফ্যাসিস্টদের কথা বলেনা, তাদের নিয়ে চলে তারাই ভারতের দালালী করছে। তিনি সভা থেকে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত হওয়া সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তারা যদি বুকের তাজা রক্ত ঢেলে না দিত তাহলে প্রকাশ্য এভাবে সভা সমাবেশও করা হতনা।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন, স্বপন শীল, জয়নাল আবেদীন সিকদার, এডভোকেট এসকান্দর সোহেল, আবু আকতার,আইয়ুব আলী মেম্বার, উসমান গনি,মো: আকবর,আবু জাফর, তোফায়েল মেম্বার, শাহ আলম মেম্বার, আজিজ মেম্বার, মো: আনোয়ার, মো: সিরাজ, এমদাদুল হক চৌধুরী রিটু, সরোয়ার উদ্দিন,নাসির উদ্দীন, সৈয়দ কামাল, সোহেল মিয়াজি, ইমতিয়াজ রিমি, মো: সেকান্দর, আবু তালেব, মোজাম্মেল মেম্বার, কৃষক দল নেতা নাজিম উদ্দীন, মো: মাসুদ, মো: আকতার, মো: মনছুর, মো: সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন ডিসি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন