১১/০২/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিআর, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মৌলভীবাজার জামায়াতের বিক্ষোভ

পিআর পদ্ধতি আর জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদের সম্মুখ থেকে দলটির বিক্ষোভ মিছিল শুরু হয়ে শেষ হয় প্রেসক্লাব মোড়ে।

বিজ্ঞাপন

মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তাই তাঁদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান তাঁরা। দাবিগুলো হলো -১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইয়ামীর আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সমাবেশে জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী এডভোকেট মো: আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মো: আলা উদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন