২৭/০২/২০২৬, ২১:১৬ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২১:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিআর নির্বাচন ও জুলাই সনদসহ ৫দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ করেছে জামায়াত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তাজের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা সেক্রটারি এ্যাডভোকেট আব্দুর রহিম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়া উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা।

৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন